বরিশাল প্রতিনিধি
বিএমপি কাউনিয়া থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫-০৭-২০২৩ খ্রিঃ বেলা ১৪ঃ৩৫ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০১ নং ওয়ার্ডস্থ পশ্চিম কাউনিয়া খানবাড়ী জামে মসজিদ সংলগ্ন খানবাড়ী মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ রুবেল ফরাজি (২৭), পিতা- মোঃ হুমায়ুন কবির ফরাজি, মাতা- সাহিদা বেগম, সাং- উত্তর -পশ্চিম চরনোয়াবাদ প্রাইমারি স্কুলের পিছনে, থানা- ভোলা সদর, জেলা- ভোলা, বর্তমান সাং- ঝাউতলা, ১ম গলি, বশির উদ্দিনের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা- বরিশাল এর হেফাজত হইতে ০৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
