নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে সুমন নামের এক লম্পট যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে গৃহবধুর স্বামী ঢাকাতে থাকেন।
এই সুযোগে একই গ্রামের শাহাদত আলী প্রাং এর পুত্র সুমন ফটকা বিভিন্ন ভাবে কুপ্রভাব দিয়ে উত্তক্তো করতে থাকে,তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় গৃহধুকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল।
এরই এক পর্যায়ে গত ২১ জুলাই অনুমানিক রাত সারে ৯টার সময় আত্রাই উপজেলার কয়সা গ্রামের শহিদ ভুট্টু স্ত্রী মোছাঃ লাখী খানম প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির বাইরে টয়লেটে গেলে এসময় একই গ্রামের লম্পট যুবক সুমন ফটকা তাকে ঝাপটে ধরে পড়নের কাপড় ছিঁড়ে ফেলে শরিরের স্পর্শ কাতর অঙ্গে হাত দিয়ে ধর্ষন করার চেষ্টা করে। এসময় গৃহবধূ লাখীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট সুমন গৃহধুকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এব্যাপরে মোছাঃ লাখী খানম বাদী হয়ে আত্রাই থানায় একটি এজাহার দায়ের করেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,তারেকুর রহমান সরকার বলেন, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামি পালাতক আছে তাকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
