ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
২৭ জুলাই (বৃহস্পতিবার) মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিরসরাই উপজেলা দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হলো।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে, এডভোকেট মামুন উদ্দিনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন ইউনিয়ন থেকে সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা জড়ো হয়ে দলীয় কার্যালয় সরগরম হয়ে উঠে। উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য রাখেন।
সাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সন্তান ও ১২নং ইউপি মেম্বার নুরু উদ্দিন বলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হলো স্বেচ্ছায় শ্রম দেওয়া সংগঠন, এখানে কোন চাঁদাবাজি নেই, নেই কোন মাদক কারবারী। এ সংগঠনে কাজ করতে হলে নিঃস্বার্থ ভাবে করতে হয়।
১২ নং খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সংঘটক ওয়াসিম উদ্দিন বলেন ১৯৯৪ সালে বঙ্গবন্ধু দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনে সময়ের প্রয়োজনে স্বেচ্ছাসেবক লীগ গঠন করা হয়। প্রতিষ্ঠা থেকে অদ্যবধি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ জন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুত্র মাহবুবুর রহমান রুহেল কে বিজয়ী করার জন্য সকল ভাইলীগ ও বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঘরে ফিরবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সভাপতি এম সাইফুল ইসলাম বলেন মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি সুসংগঠিত। গত ২৫ জুলাই উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু কে আগামী কাল ২৮ জুলাই মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংবর্ধনা দিবেন। উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ কে সকাল ১০ ঘটিকায় বড় দারোগা হাটে অবস্থান করার আহবান জানান।
সাধারণ সম্পাদক এডভোকেট মামুন উদ্দিন বলেন স্বেচ্ছাসেবক লীগে কোন মাদকাসক্ত ব্যাক্তিকে পদবী দিবেনা। যে সকল নেতা কর্মীরা পদ পেতে আগ্রহী অবশ্যই তারা প্রকৃত আওয়ামী ঘরানার হতে হবে।
