ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
মীরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে এসে ঘুরছে লজ্জাবতী বানর। গত ৪ দিন ধরে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে।
ওয়াহেদপুর এলাকায় বিভিন্ন বাড়ির আঙিনায়, গাছের ডালে ও দেওয়ালের ওপর বসে থাকতে দেখা গেছে ওই লজ্জাবতী বানরকে।
ওয়াহেদপুরের এক ব্যাক্তি জানান অতীতে আরো বহুবার বানর হরিণ বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে।
ওয়াহেদ এলাকাবাসীর ধারণা বনাঞ্চল কেটে ফেলার কারণে বানর গুলো থাকতে কষ্ট হচ্ছে সে কারণে বারবার বানর গুলো লোকালয়ে চলে আসে।
