চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি কোতোয়ালী থানার এসআই/রনি তালুকদার সংগীয় ফোর্সসহ ১০/০৮/২০২৩ খ্রিঃ ও ১১/০৮/২০২৩ খ্রিঃ নগরীর কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল বিদেশী মদ ও ৪৭টি ভারতীয় শাড়িসহ টিপু দাশ প্রঃ নিপুনকে আটক করেন।
ধৃত টিপু দাশ প্রঃ নিপুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শুল্ক ফাঁকি দিয়া উপরোক্ত বিদেশী মদ ও শাড়ি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে দেশে এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
