ফরিদপুর প্রতিনিধি
আজ 13 আগস্ট ২০২৩ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ফরিদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জনাব অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা ম্যাসিস্ট্রেট, ফরিদপুরের সঞ্চালনায় এবং জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ মজিবুর রহমান, প্রফেসর জনাব কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর, জনাব তালাত মাহমুদ শাহানশাহ, অতিরিক্ত পুলিশ সুপার, ভাংগা সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর, জনাব মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুর, প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস কর্মকর্তা, ফরিদপুর, জনাব মোঃ শাহাদাৎ হোসেন, আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর, জনাব অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভাসহ অন্যান্য উপজেলার মেয়রগণ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
