নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট রবিবার ওয়ার্ডের সকল স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ, বাড়ির মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত নারী কাউন্সিলর শিখা রানী চক্রবর্তী। সভায় অতিথিরা সাধারণ মানুষের মাঝে ব্যাপক গণসচেতনতা তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন যদি জনগণ্যের মাঝে সচেতনতা তৈরি হয় তাহলে এ রোগের প্রকোপ অনেকটা কমে আসবে। প্রত্যেকের বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান করা হয়। মতবিনিময় সভায় ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
