আমতলী (বরগুনা) প্রতিনিধি
বাংলাদেশের স্থপতি স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানের উদ্যোগে পৌর ভবনের সামনে উপজেলার ৫শ’ হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি করে ২৫শ’ কেজি চাল বিতরন করা হয়েছে। চাল বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ ম্যালাকার, এবং পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ। আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধামুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমি এ উদ্যোগ নিয়েছি।
