মোঃ সাহান আলী
শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে করতোয়া নদীতে কচুরিপানার চাপে একটি সেতু ঝ্ুঁকিপূর্ণ হয়েছে। ঢাকা রংপুর মহাসড়কে সংযুক্ত হয়ে স্থানীয় কাশিপুর থেকে গুজিয়া বাজার পর্যন্ত পাকা সড়ক গেছে। সড়কটির মাঝপথে করতোয়া নদী বয়ে গেছে।
নয়আনা মাঝপাড়া নামক স্থানে করতোয়া নদীতে পাকা সেতু নির্মান করা হয়। গত কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে নদীর তীর পর্যন্ত পানি জমেছে। দেখা যায় পানিতে তীব্র স্রোত চলছে। নদীতে প্রায় আধা কিলোমিটার জুড়ে কচুরিপানা সেতুটি পিলারের সাথে আটকে আছে।
যার ফলে সেতু ঝুকিপূর্ণ হয়েছে। স্থানীয়রা জানান, গত তিন বছর আগে এই ভাবে সেতুটির পিলারের সাথে কচুরি পানা আটকে ছিল। সেই সময় শফিকুল ইসলাম শান্তু শ্রমিক দ্বারা কচুরিপানা অপসারন করে সেতুটি ঝুঁকিমুক্ত করা হয়।
একই ভাবে এইবারও কচুরিপানা অপসারন করে সেতুটি ঝুঁকিমুক্ত রাখা প্রয়োজন বলে তারা মনে করেন। স্থানীয় ব্যবসায়ি শফিকুল ইসলাম শান্তু জানান, করতোয়া নদীতে ওই সেতুটি কচুরি পানার জন্য ঝুঁকিপূর্ণ হয়েছে বিষয়টি সে জানতে পারছে।
খুব তারাতাড়ি কচুরিপানা অপসারণ করা হবে বলে তিনি জানান।
