মোঃ সাহান আলী
বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি ও জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রিয়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ বগুড়া জেলার গাবতলী থানা ও শিবগঞ্জ থানা বিএনপি কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, জনাব আমিনুল হক। উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়। আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে খুব আগ্রহ নিয়ে খেলা দেখতে আসেন বিভিন্ন দর্শক। টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং আরাফাত রহমান কখন ক্রীড়াঙ্গনে তার ভূমিকার বিভিন্ন বিষয় স্থানীয় দর্শকদের সামনে তিনি তুলে ধরেন।
