তানিয়া সুলতানা
ঝালকাঠী রাজাপুর উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি (রাজাপুর-কাঠালিয়া)-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী , চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখা ও রাজাপুর উপজেলা শাখার সদস্য ফাতিনাজ ফিরোজ জাতীয় শোক দিবসে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর উপজেলা শাখার উদ্দ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবসে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ফাতিনাজ ফিরোজ।
পরে উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফাতিনাজ ফিরোজের যোগদান।
এরপর বিকেলে উপজেলার ডাকবাংলো মোড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ও তিনি সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
