নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে এক ইয়াবা মাদক ব্যবসায়ী সহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নীলফামারী জেলা পুলিশ সুপার,মোঃ গোলাম সবুর পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায়,
জলঢাকা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে,জলঢাকা থানার এসআই আলমাস,জুয়েল, আকতার হোসেন, এএসআই মাইদুল ইসলাম, নুরুল হুদা, মিনহাজ সহ একটি চৌকস অভিযানিক টিম চলমান বিশেষ অভিযানে ১৭আগষ্ট(বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রিয় করা অবস্থায় জাহাঙ্গীর আলমের ছেলে মোহন ইসলাম (১৯)কে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করে। অপর দিকে গভীর রাতে ঘোরাফেরা করার সন্দেহ হলে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারা অনুযায়ী গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন- (১)মোঃ আমিনুর রহমান (৪৫), পিতা-মৃত আজিজার রহমান,,গ্রাম- বাহাগিলী (উত্তর দুরাকূটি ০১নং ওয়ার্ড),থানা- কিশোরগঞ্জ (২) উপজেলার খালিশা খুটামারা(শাহীপাড়া)এলাকার মৃত -আব্দুর রহমানের ছেলে রহমতুল্লাহ। (৩)একই এলাকার অপিসার রহমানের ছেলে নাজমুল হুদা।এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন বিন্দু পরিমাণ ছাড় হবে না। গ্রেফতার ৪জন আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়৷আমাদের এই বিশেষ অভিযান কার্যক্রম চলমান আছে চলবে।
