যশোর প্রতিনিধি
অদ্য ২০/০৮/২০২৩খ্রিঃ বিকাল ১৫.৩০ ঘটিকায় ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।
এসময় তিনি জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে বক্তব্য রাখেন। পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতেই ৭৫ এর ১৫ই আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে বাঙালি জাতির মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যেসকল সদস্যরা শাহাদাত বরণ করেছিলেন তাঁদের সকলের আত্মার শান্তি কামনা করেন।
তিনি বলেন ৭৫ এর ১৫ ই আগস্ট ছিল জঘন্যতম দিন, এটি ছিল একটি জঘন্য ঘটনা। ৭১ সালের পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল, কিন্তু তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাঙালির কাছ থেকে কেড়ে নিতে পারে নাই। তাই তো এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা পরবর্তী সময়ে এই ছাত্রসংগঠনটি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু লক্ষ্য স্থির করতে জানতেন এবং সেই লক্ষ্য অর্জনে কখনো পিছু হটেনি। তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি সব সময় স্বপ্ন দেখতেন একটি স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের। যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। যেখানে বাংলার সকল পেশার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আত্মমর্যাদাশীল হয়ে বিশ্বের মানচিত্রে মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।
আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সাহসিক নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রগতির অগ্রযাত্রায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আমরা তার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছি, আমরা ইতিমধ্যে এনডিজি অর্জন করেছি ও এসডিজি অর্জনের দ্বারপ্রান্তে। তিনি আমাদের ভীষণ ২০৪১ দিয়েছেন।
বর্তমানের ডিজিটাল বাংলাদেশই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা দিয়েছেন, মূলত উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ার নামই হলো স্মার্ট বাংলাদেশ। যেখানে সব কিছুই হবে স্মার্ট।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, মহাসমুদ্র থেকে মহাকাশ বিজয় হয়েছে। তারা বলিষ্ঠ নেতৃত্বে আমরা করোনা মহামারী মোকাবেলায় সক্ষম হয়েছি।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় আরো বলেন, আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসেবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যারা মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধ, যারা আমার সংবিধান, যারা জাতির পিতা এবং জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে তাদেরকে এই বাংলায় বরদাস করা হবে না।
৭১ এর পরাজিত শক্তি ৭৫ এর পরাজিত শক্তি এই বাংলায় আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কোন দুষ্কৃতকারী যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করতে চাই তাদের আর কোন ছাড় দেয়া হবে না।
পরিশেষে তিনি জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত হওয়ার সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা), আসনের সাবেক সাংসদ সদস্য এডভোকেট মনিরুল ইসলাম মনির মহোদয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।
সভাপতিত্ব করেন অত্র থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব সুমন ভক্ত।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ,থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মেয়র, আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ।
