মোঃ মমিন খাঁন মুন
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলা পাটগ্রামে গত ০৫/০৬/২০২৩ইং সময় : রাতঃ অনুমান ০২.৩০ মিনিট হইতে রাত ০৩.০৫ মিনিট সময়ের মধ্যে ভারতের সীমানা পিলার নং ৮৫৭/১৩ এস ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে মো: ইউসুফ আলী (২২) নামক এক বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।জানাযায়- ইউসুফ আলী লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন পশ্চিম জগতবেড় গ্রামস্থ মোঃ শাহ জামাল এর ছেলে। ইউসুফ আলী গত তারিখ ০৫/০৬/২০২৩ ইং গভীর রাতে ভারতীয় সীমানার পিলার নং ৮৫৭/১৩ এস এ বিনা অনুমতিতে ভারতের সীমানার ভিতরে গরু আনার জন্য প্রবেশ করলে ভারতীয় বিএসএফ গুলি করে তাকে হত্যা করে।পরবর্তীতে মৃত ইউসুফ আলীর পিতা মো: শাহ জামাল তার ছেলের মৃত দেহ সৎকারের জন্য কালির হাট বিজিবি ক্যাম্পে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে কালির হাট বিজিবি ক্যাম্প ভারতীয় বিধি মোতাবেক ২২/০৮/২০২৩ ইং ইউসুফ আলীর মরদেহ ও ভারতীয় ইউডি মামলার সাত (০৭) পাতা বিশিষ্ট একটি ডকেট পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন ।যাহার মামলা নং – ৩৫/২০২৩ ইং, মৃত-০৫/০৬/২০২৩ ইং (.) মেখলিগঞ্জ পিএস ইউ/ডি।বিজিবির সহায়তায় পাটগ্রাম থানা পুলিশ ভারত হতে ইউসুফ আলীর লাশ গ্রহন করে তার পরিবারের নিকট হস্তান্তর।
