ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রাম ০১ মিরসরাই উপজেলাতে অতিরিক্ত লোডশেডিং এর কারণে অতিষ্ঠ জনগণ। মিরসরাই পল্লী বিদ্যুৎ অফিসের সুত্রে জানা যায় চাহিদার তুলনায় কম মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে তারা সেজন্য এই বিদ্যুৎ সমস্যা। ঘনঘন লোডশেডিং এর কারণে মিরসরাইতে অনেক ডায়াগনস্টিক সেন্টার লসের মুখে পড়েছে। কারণ হলো একদিকে জ্বালানি তেলের দাম বেশি অন্য দিকে বিদ্যুৎ নেই অতিরিক্ত জ্বালানি তেল ব্যাবহার করদে গিয়ে তারা লসের মুখে পড়েছে।
মিরসরাই পৌর বাজারে কয়েকজন কাপড়ের ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় তারা কাস্টমারদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে পণ্য বিক্রি করতে পারতেছেনা। কাস্টমার গুলো একটা দুইটা পণ্য দেখে গরমের কারণে দোকান থেকে বের হয়ে চলে যায়।
এবার মিরসরাই ৭ টি কলেজ ও ৪ টি কামিল মাদরাসা থেকে প্রায় সাত থেকে আট হাজার পরিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে, তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটতেছে এবং পাশাপাশি মিরসরাই বাসী রাতে ঘুমাতে পারতেছেনা।
একদিকে গরম তার ভিতর তীব্র লোডশেডিং।
এই লোডশেডিং থেকে কখন মুক্তি পাবে তার কোন সদুত্তর কেউ দিতে পারতেছেনা

পড়ালেখা করতে পারতেছেনা হাজার এইচএসসি পরীক্ষার্থী।