তানিয়া সুলতানা
রাজাপুর ,ঝালকাঠী ।
চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখা ও রাজাপুর উপজেলা শাখা ফাতিনাজ ফিরোজ বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আবারো শেখা হাসিনাকে বিজয়ী করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই সেটি সম্ভব।
সোমবার (২১ আগস্ট) বিকেলে ঝালকাঠি রাজাপুর উপজেলার ডাকবাংলো মোড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২০০৪ সালের ২১শে আগষ্ট জননেত্রী শেখ হাসিনা’র উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ্যাড. এ এইচ এম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে বক্তব্য দেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর, ২নং শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
