হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার শাকুয়াই -নাগলা সড়কের ঠেংগাবর নামক স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বেশ কয়েক বছর আগে রাস্তার ইট সরে গিয়ে এ গর্তের সৃষ্টি হয়। প্রতিদিনই দূরপাল্লার যাত্রীদের চলাচল ও মালবাহী গাড়ির যাতায়াত থাকলেও সংস্কারে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলার মানুষের প্রতিনিয়ত চলাচল ও পণ্যপরিবহণের মাধ্যম এই সড়কটি।
ক্ষয় হওয়া অংশে গাড়ি উল্টে যাওয়া নিয়মিত ঘটনা হলেও এই বর্ষায় ভূক্তভোগীদের দুর্দশা বেড়েছে দ্বিগুণ। তাই ভাঙা অংশ সংস্কারে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান ভূক্তভোগী ও সচেতন মহল।
