রাজশাহী প্রতিনিধি
আজ ২৪/০৮/২০২৩ খ্রি. দুপুর ১২:০০ টায় রাজশাহীর পুলিশ সুপার মো. সাইফুর রহমান, পিপিএম তাঁর কনফারেন্স রুমে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। পুনরায় হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে তারা রাজশাহীর পুলিশ সুপার ধন্যবাদ জানান। পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন আপনারা যে কোন সহযোগিতার জন্য আমাদেরকে তথ্য দিন রাজশাহী জেলা পুলিশ আপনাদের পাশে আছে। এবং যেকোনো প্রয়োজনে আপনারা আইনের আশ্রয় নিন।
তথ্য দিন, জেলা পুলিশ, রাজশাহীর পাশে থাকুন।
