লোকমান হোসাইন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
২১আগস্ট নৃশংশ গ্রেনেড হামলায় গুরুত্বর আহত হয়ে ২৪ আগস্ট নিহত বাংলাদেশের প্রয়াত রাষ্ট্র্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এঁর সহধর্মিণী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি ও ভৈরব-কুলিয়ারচর(কিশোরগঞ্জ৬) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর মা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, কিংবদন্তি নারী নেত্রী বেগম আইভি রহমান এঁর ১৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের শ্বশানীপাড়া শহিদ আইভি রহমান স্মৃতি সংসদ এর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমান শামীম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক এমরান মিয়া কুলিয়ারচর উপজেলা যুবলীগ,শুশান্ত ভৌমিক সভাপতি কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগ,জুনায়িদ জয় সাবেক সভাপতি কুলিয়ারচর পৌরসভা ছাত্র লীগ,জহিরুল ইসলাম স্বাধারণ সম্পাদক গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ,আশরাফুজ্জামান শাওন কুলিয়ারচর উপজেলা যুবলীগ, হাবিবুল্লা পাপ্পু সহসভাপতি উপজেলা ছাত্র লীগ, মুরসালিন হোসেন টিটু যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্র লীগ , মস্তুুফা কামাল(কাজল)সভাপতি ও ইউপি সদস্য ৫নং ওয়ার্ড,হারুনুর রশিদ সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আঃ আলী ,জজ মিয়া সভাপতি ৪নং ওয়ার্ড, আইভি রহমান স্মৃতি সংসদ এর সদস্য মোবারক হোসেন,আমিন মিয়া,দ্বীন ইসলাম, জাকির হোসেন, জিসান, সুজন মিয়া ,দুবাই প্রবাসী কবির হোসেন, প্রমুখ।
