দিনাজপুর প্রতিনিধি :
মোঃ শাহীন ইসলাম ।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে একজন মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৭( আগষ্ট)রোববার রাণীরবন্দর বাজারে সন্ধায় বাজার মনিটরিং এর সময় জরিমানা করা হয়।
এসময়
উপজেলার সহকারী কমিশনার-(ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ‘বাজার তদারকি করতে গিয়ে পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন বিক্রেতাকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’
তিনি জানান, ওই বিক্রেতার কাছ থেকে মোট ১০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। সেগুলো স্থানীয় এক এতিমখানায় দিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু জানান, রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা জলজ প্রাণী খেয়ে ফেলে। জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে প্রজ্ঞাপন জারি করে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশবৃদ্ধি ও বেচা-কেনা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
