যশোর প্রতিবেদক:
ইং ২৭/০৮/২৩ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম ।
এসময় তিনি উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশের ওয়েল ফেয়ার নিয়ে আলোচনা করেন মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়।
এ সময় তিনি ওয়েলফেয়ারের পাশাপাশি ডিসিপ্লিন নিয়েও আলোচনা করেন। তিনি বলেন আমরা একটি সুসজ্জিত বাহিনীর সদস্য সুতরাং আমাদের আচার-আচরণে তার বহিঃপ্রকাশ থাকতে হবে।
সেবা প্রত্যাশীদের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে এবং তাদের কাঙ্খিত সেবাটি প্রদান করতে হবে। সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে সকলকে সচেতন ও কঠোর হস্তে প্রতিরোধ করার নির্দেশনা প্রদান করেন।
একই সাথে তিনি বাহিনীর ভাবমূর্তি আরো বেশি উজ্জ্বল করতে সকলকে সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে তিনি বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও পুলিশিং কার্যক্রমকে আরো বেশি বেগবান করতে সকলের প্রতি অনুরোধ জানান।
উক্ত কল্যাণ সভার সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নড়াইল, মাগুরা ও পিবিআই যশোরের পুলিশ সুপারগণ সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
