প্রভাষক মঞ্জুরুল আহসান
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২৮ শেখ আগস্ট কুড়িগ্রাম চিলমারী প্রেসক্লাবের উদ্যোগে, মফস্বল সাংবাদিক ফোরাম,চিলমারী কর্তৃক প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক যুগের খবর, চিলমারী এর প্রকাশক ও সম্পাদক জনাব এস,এম নুরুল আমিন সাহেব এর জন্মদিন উদযাপন করা হয় । চিলমারী প্রেসক্লাবে ।জন্ম দিন উপলক্ষে প্রবীণ সাংবাদিক নুরুল আমিনের সম্মানার্থে কেক কেটে তার জন্মদিনের সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে মফস্বল সাংবাদিক ফোরাম,সভাপতি, সম্পাদক,সহ চিলমারীর সর্বস্তরের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন, এবং সবাই বলেন আপনার মত একজন দক্ষ, যোগ্য, বিচক্ষণ, গুণীজন পেয়ে আমরা ধন্য আমরা গর্বিত সমগ্র কুড়িগ্রামবাসী। সাংবাদিকতায় আপনার অসামান্য অবদান ,আমাদের চলার পথে,আমাদের কলম যোদ্ধাদের অনুপ্রেরণা। অনুষ্ঠান শেষে সাংবাদিক নুরুল আমিন সকলের উদ্দেশ্যে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন আপনাদের এই ভালোবাসা আমার এই সাংবাদিকতার কর্মজীবনে আরো অনুপ্রেরণার শক্তি যোগাবে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন মানুষ ও দেশের কল্যাণে কাজ করে যেতে পারি।
