তারাকান্দা সংবাদদাতা
ময়মনসিংহের তারাকান্দায় পুলিশি বাধার মুখে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১সেপ্টেম্বর)বিকালে উত্তর বাজার থেকে শুরু করে মধ্য বাজার পর্যন্ত আসলে র্যালিটি পুলিশের বাধার মুখে পড়ে।নেতাকর্মীরা সক্রিয় হলে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার কৃষি ব্যাংক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে
আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হলে বিএন পি বিপুল ভোটে জয়লাভ করবে। নেতাকর্মীদের গ্রেফতার, জনসংযোগে সরকারের বাধা সাধারণ জনগণকে ক্ষিপ্ত করেছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দরা।
