নিজস্ব সংবাদদাতা
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জাতীয় কাউন্সিল উপলক্ষে উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) অর্থ সম্পাদক খায়রুজ্জামান কামাল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট শাহিদা রহমান রিংকু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য মহসীন আহমেদ স্বপন। স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম শেখ। এসময় আরজেএফ’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্যে সংগঠনের প্রতি কতো মায়া ও ত্যাগ স্বীকার, আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন বুঝিয়ে দিলেন; তার তুলনা তিনি নিজেই।
