ময়মনসিংহ সংবাদদাতা
আজ ১০ সেপ্টেম্বর রোজ রবিবার নগরীর টাউন হল মোড় সংলগ্ন হোটেল কুদ্দুস সহ আসপাস এলাকায় যত্রতত্র ময়লা ফেলার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।
এ সময় রাস্তার উপর যত্রতত্র ময়লা ফেলার অপরাধে হোটেল কুদ্দুস সহ আরো বেশ কয়েকটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।
