কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম জেলার সকল থানায় পুলিশের নেতৃত্বে সংশ্লিষ্ঠ উপজেলা সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসার সহ অন্যান্যদের নিয়ে সান্ধ্যকালীন সম্মিলিত প্রিভেনটিভ টহল পরিচালনা করে। এসময় এলাকার বিভিন্ন মোড়ে, পার্কে, স্টেশনে, চায়ের দোকানে উঠতি বয়সের কিশোর-কিশোরীদের রাত্রিকালীন ঘোরাফেরা, মাদক, জুয়া, উগ্রবাদ, গ্যাংকালচার অনলাইন আসক্তি, পর্নোগ্রাফি, সাইবার ক্রাইম বন্ধ করার লক্ষ্যে সচেনতামূলক অভিযান পরিচালনার সময় তাদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সমাজের সন্মানিত নাগরিক ও পিতামাতাকে অনুরোধ করেন।
অভিযান পরিচালনাকালীন সদর, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ীর প্রায় ৫০ জন শিক্ষার্থীকে তাদের পিতামাতার মাধ্যমে বাসায় পাঠিয়ে দেন।
