প্রভাষক মনজুরুল আহসান
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
আজ ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, উগ্রবাদ, জঙ্গিবাদ, গ্যাংকালচার, অনলাইন আসক্তি এবং সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা স্কুল ও পুলিশ এ্যালায়েন্স অনুষ্ঠিত হয়।
উক্ত স্কুল ও পুলিশ এ্যালায়েন্স সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জনাব রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী, কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা সিনিয়র শিক্ষক জনাব দেওয়ান এনামুল হক, সিনিয়র শিক্ষক জনাব মোঃ মহসিন আলী, সহকারী শিক্ষক জনাব মোঃ আখতারুজ্জামান সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
পুলিশ সুপার জাতির পিতার অসাম্প্রদায়িক বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে শুন্য সহনশীলতাসহ নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি ছাত্রদের ঐক্যবদ্ধ সম্মিলিত সহযোগিতার অনুরোধ করেন এবং কুড়িগ্রাম জেলায় উগ্রবাদ, জঙ্গিবাদ, গ্যাংকালচার কোনভাবেই স্থান না পায় সেই লক্ষ্যে সকলকে সচেতন থাকার আহবান করেন। এছাড়াও পুলিশ সুপার উপস্থিত ছাত্রদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক প্রশ্ন করেন এবং সঠিক উত্তরদাতাদের প্রাইজবন্ড উপহার দেন। সভায় উপস্থিত ছাত্রবৃন্দ মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, উগ্রবাদ, জঙ্গিবাদ, গ্যাংকালচার প্রতিরোধের মাধ্যমে সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
