মাগুরা সংবাদদাতা
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শ্রীপুর থানার এসআই (নিঃ)/ রাম প্রসাদ এর নেতৃত্বে একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১১/০৯/২৩ খ্রিঃ তারিখ ২১.৩০ ঘটিকার সময় মাগুরা শ্রীপুর থানাধীন শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া পশ্চিমপাড়া এলাকা হতে ৫০০ (পাঁচশত ) গ্রাম গাঁজা সহ মাদকব্যবসায়ী ১। মোঃ মতিয়ার রহমান (৫৫) পিতা-মৃত খন্দকার আব্দুস সামাদ সাং-বারইপাড়া,থানা-শ্রীপুর,জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে শ্রীপুর থানায় মামলা রুজু করা হয়।
