ফরিদপুর সংবাদদাতা
আজ ১২-০৯-২০২৩ খ্রিঃ শেখ জামাল স্টেডিয়ামে ফরিদপুর জেলায় ২০২৩ সালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশনা করেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর কুমার এবং চ্যানেল আই সেরা কন্ঠের তারকা আছিয়া আক্তার দোলা।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইয়াসিন কবির, পৌর মেয়র জনাব অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বিষ্ণুপদ ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল ফয়েজ, বিশিষ্ট উদ্যোক্তা জনাব আয়মান সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।
