যশোর প্রতিবেদক
বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই শাহীনুর রহমান, এএসআই শেখ কামরুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ২১:০৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন কিসমত নোয়াপাড়া মনিরুল এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) আব্দুল গফুর মোল্লা (৫২), পিতামৃত- হাসেম মোল্লা, সাং- শেখহাটি জামরুলতলা, (২) রফিকুল ইসলাম (৬০), পিতামৃত- আবু বক্কর শেখ, সাং- কিসমত নওয়াপাড়া, (৩) তুরান (৪২), পিতামৃত- সাঈদ, সাং- হসপিটালপাড়া, সর্বথানা- কোতয়ালী, জেলা- যশোর, (৪) অমল কুমার বিশ্বাস (৫৩), পিতামৃত- অনিল কুমার বিশ্বাস, সাং- পারনান্দুলিয়া, থানা ও জেলা- মাগুরাদেরকে ৩৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,১৪,০০০/= টাকা।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১২টা মাদক মামলা, ২নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০২টা মাদক মামলা, ৪নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৫টা মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
