চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে অদ্য ১৪.০৯.২০২৩ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা পুলিশ কর্তৃক আয়োজিত চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত ০৬(ছয়) জন শিক্ষার্থীকে চলতি সভায় পুলিশ সুপার মহোদয় সংবর্ধিত করেন। উল্লেখ্য আগস্ট/২৩ মাসের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় ১৩(তের) জন কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধিত করেন। জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি সন্তানদের তাদের অভিভাবকগণের উপস্থিতিতে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
