বরিশাল সংবাদদাতা
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১০:০০ টায়
বিএমপি’র রুপাতলিস্থ পুলিশ লাইন্সে এসআই (নিঃ) হতে ইন্সপেক্টর (নিঃ) পদমর্যাদার তদন্ত কর্মকর্তাদের নিয়ে সপ্তাহব্যাপী মামলা তদন্ত সহায়ক প্রশিক্ষণ কোর্স-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কোর্স উদ্বোধন করেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব হামিদুল আলম, বিপিএম,পিপিএম-সেবা।
এ সময় তিনি মামলা তদন্ত সহায়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে তদন্তসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব মােঃ আব্দুল ওয়ারেস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীগন।
