কুষ্টিয়া সংবাদদাতা
জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ায় কর্মরত এসআই সুলতান মাহমুদ সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযানে আসামী ০১। মোঃ বিপ্লব রহমান (৪৫),পিং-মৃত ফজলুর রহমান, সাং-করা মধ্যপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, এ/ পি-স্ত্রী শ্যামলী খাতুন, সিং-বদরুল শেখ, সাং-ছাতিয়ান শেখপাড়া, খানা- গাংনী, জেলা-মেহেরপুর গ্রেফতার করা হয় এবং ২। মোঃ জাকিরুল ওরফে জাকির মন্ডল (৪৭),সিং-মোঃ আফেজ উদ্দিন, সাং- বালিয়াঘাট, থানা- গাংনী, জেলা-মেহেরপুরকে গাংনী থানা এলাকায় আসামীর বসত বাড়ী হইতে গ্রেফতার করত: ২নং আসামীর বসত বাড়ী সংলগ্ন গোয়াল ঘরের মধ্য হইতে উক্ত আসামীদ্বয়ের দেখানো ও সনাক্তমতে বাদীর চুরি যাওয়া ০১ (এক) টি কালো রংয়ের মাঝারি সাইজের ষাঁড় গরু ও ০১ (এক) টি সাদা কালো রংয়ের খাসি ছাগল উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
