চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুর মতলব উত্তর উপজেলা কার্যালয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলায় শুভ উদ্বোধন করেন চাঁদপুর মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস।
আজ ১৭ সেক্টম্বর রবিবার বিকাল তিনটায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মো আশরাফুল হাসান সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা এল জি ডি অফিসার ঔরঙ্গজেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা এল জি ডি অফিসার মনির, প্রকৌশলী সজিব চন্দ্র দাস, আওয়ামী লীগের নেতা শাজাহান, মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার, ফয়সাল মোহাম্মদ আলী সহ কর্মকর্তা কর্মচারীগণ বক্তব্য রাখেন।
চাঁদপুর মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এ এম কুদ্দুস বক্তব্যে বলেন এলজিইডির ১৫ বছরের অর্জন পল্লী অবকাঠামোর উন্নয়ন এলজিইডির অর্জন বিগত কয়েক দশকের চেয়ে বেশি হয়ার এক মাত্র অবদান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি আরো বলেন সরকারি উন্নয়ন ঘরে ঘরে আমাদের বুঝিয়ে দিতে হবে। আমাদের দল মত এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন অপশক্তি বাঙ্গালীকে দাবিয়ে রাখতে পারবেনা দেশে এগিয়ে যাচ্ছে যাবে।
