দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃ শাহীন ইসলাম ।
দিনাজপুর চিরিরবন্দরে
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আবুল হাসান মাহমুদ আলী (এমপি),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনিল কুমার শাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,
চিরিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলুর রশিদ।।প্রমুখ
উল্লেখ, আজকের এই খেলায়
ছেলেদের ফাইনাল খেলায় অংশ নেয়
সুখিপীর প্রাথমিক বিদ্যালয় বনাম শান্তিবাজার সরকারি প্রথমিক বিদ্যালয়।
ও মেয়েদের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে
লক্ষীপুর শান্তিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দক্ষিণ আলোক ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয় ।
