চাঁদপুর সংবাদদাতা
গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা কার্যালয় অসহায় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
এই সময় এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন এই প্রথম স্থানীয় সরকার মেলা ২০২৩ আমাদের সরকার পালন করেছে বিগত কোন সরকার করে নাই আওয়ামী লীগের সরকার দেশের উন্নয়নের সরকার । আজ মানুষের মাঝে ঢেউটিন চেক বিতরণ
করেছি এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তাই আবারো ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে তিনি আরো বলেন মানুষ এখন শান্তিতে বসবাস করছে।
চাঁদপুর মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা এলজিইডি অফিসার আওরঙ্গজেবের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন মতলব উত্তর জেলা ভাইস চেয়ারম্যান সুফল, চাঁদপুর মতলব উত্তর থানা ইনচার্জ মহিউদ্দিন চৌধুরী, মতলব উত্তর এলজিডি অফিসার মনির হোসেন,মতলব উত্তর কৃষি অফিসারফয়সাল মোহাম্মদ আলী সহ কর্মকর্তা-কর্মচারীগণ নেতাকর্মীরা কর্মীরা বক্তব্য। রাখেন
