দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃ শাহীন ইসলাম ।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর ( শুক্রবার) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্টানের দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরে এ আলম সিদ্দিকী নয়নের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক মো. মজিবর রহমান শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিরিরবন্দর খানসামা আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া।
শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কামনায় মোনাজাত করা হয়।
