নিজস্ব প্রতিবেদক
সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে ডিএনসিসির অভিযানে বনানীর বিভিন্ন রোডে ও দুই পাশের ফুটপাত দখল করে রাখা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় দুই (০২) কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এসময় ডিএনসিসি’র ফুটপাত অবৈধ ভাবে দখল করায় ০৫ টি মামলায় মোট ০২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ।
