চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দ্বিতল বিশিষ্ট আধুনিক স্টেশনভবন, কার পার্কিং, প্ল্যাটফর্ম ও শেড পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ২৯.০৯.২০২৩ খ্রি: তারিখ সকাল ১০:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ড. কিসিঞ্জার চাকমা, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা; জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ জাহাঙ্গীর আলম মালিক খোকন, পৌর মেয়র, চুয়াডাঙ্গা); জনাব অসীম কুমার তালুকদার, মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী, জনাব সুজিত কুমার বিশ্বাস, চীপ কমার্শিয়াল ম্যানেজার(পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী, জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগসহ সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ।

