দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃশাহীন ইসলাম।
আজ ৩০শে সেপ্টেম্বর (শনিবার) দিনাজপুর খানসামা উপজেলায় ৪র্থ বারের মতো প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনার্মেন্ট
(KPL সিজন-৪)এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় খানসামা উপজেলার মিলিত একাদশের সভাপতি মোঃ এরশাদ জামান ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় খেলার উদ্বোধন ঘোষণা করেন।
পার্বতীপুর পৌরসভার মেয়র ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসিবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৪ আসনের সাবেক হুইপ মিজানুর রহমান মানু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান দাস,খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের,প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত)নজরুল ইসলাম সহকারী শিক্ষক হুমায়ুন কবির,খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহ,পাকেরহাট সরকারি কলেজ এর সাবেক ভিপি আবু ছায়েদ, বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল ইসলাম, যুবলীগ নেতা খলিলুর রহমান। পৃষ্ঠপোষকতায় ছিলেন খানসামা মিলিত একাদশের সহ-সভাপতি শাহাবাজ হোসেন সজীব। খানসামা মিলিত একাদশের সকল সদস্য বৃন্দ।
উক্ত খেলায় ডায়বেটিস কল্যান সমিতি ১৪ ওভার ৮ উইকেটে ৯৯ রান টার্গেট দিয়ে খানসামা বুমবুম ৪ উইকেট ১১ ওভারে জয় লাভ করেন।
