কুলাউড়া সংবাদদাতা
নির্মাণাধীন ৪তলা একটি ভবন থেকে ইট পড়ে মনাফ মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। তিনি নির্মাণাধীন ওই ভবনে কাজ করতেন।
সোমবার বিকাল ৫টার দিকে রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনাফ বরমচাল ইউনিয়নের চকেরগ্রামের আব্দুস সোবহানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহত মনাফের ভাগনা মামুন সময় কুলাউড়াকে জানান, চৌধুরী বাজার এলাকায় টিপু মিয়ার নির্মাণাধীন ৪তলা ভবনের নিচে কাজ করছিলেন তার মামা মনাফ মিয়া। হঠাৎ উপর থেকে তার মাথায় ইট পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানিয়েছেন নিহত মনাফের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে
