ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
০৫/১০/২০২৩ বৃহস্পতিবার বাহার চৌধুরী নূরিয়া দাখিল মাদরাসা কতৃক বিশ্ব শিক্ষক দিবস পালিত হলো। সকাল ১০ ঘটিকায় র্যালী আরম্ভ করেন শিক্ষক, ছাত্র ছাত্রীদের নিয়ে। র্যালী পরবর্তী আলোচনা সভা করা হয় হল রুমে।
র্যালী শেষে আলোচনা সভায় শিক্ষক রা বলেন এতটি জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে অবশ্যই জাতীয়করণ সকল শিক্ষকদের দাবী হয়ে দাড়িয়েছে।
সমাজে শিক্ষকদের কে চলতে হলে জাতীয়করণের কোন বিকল্প নেই।
মাদরাসার অনেক হুজুর বলেন আগে শিক্ষা গুরুর যে মর্যাদা ছিলো তা অনেকাংশে মিয়ম্রাণ হয়ে গেছে। বর্তমান ডিজিটালাইজেশন শিক্ষার্থীরা যেমন যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিখেছে তেমনি তাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবোধ। এ থেকে পরিত্রাণের জন্য অভিভাবকদের কেও ভূমিকা রাখতে হবে
শেষে মাদরাসা সুপার মুহাম্মদ ছফিউল্যা দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
