
নেত্রকোনা সংবাদদাতা
আজ নেত্রকোণার মোহনগঞ্জে আদর্শ নগর তদন্ত কেন্দ্র উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে আদর্শ নগর পর্যটন কেন্দ্রে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে অভ্যর্থনা জানান নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ । এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল মন্ত্রী সালামি প্রদান করেন। এছাড়াও মন্ত্রী আদর্শ নগর কলেজের শহীদ মিনার উদ্বোধন করেন এবং পরবর্তীতে মোহনগঞ্জ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন জনাব সাজ্জাদুল হাসান এমপি জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়, এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।