
চুয়াডাঙ্গা সংবাদদাতা
জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০৫.১০.২০২৩ খ্রি: দিবাগত রাত ০২:৩০ ঘটিকায় (০৬.১০.২০২৩ খ্রি:) জীবননগর থানাধীন মেদিনীপুর গ্রামস্থ ধৃত আসামীর বসতঘরের বারান্দা হতে আসামী মোঃ আব্দুল হাকিম(৩৩), পিতা-মনোরুদ্দিন, সাং-মেদিনীপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ২৪ (চব্বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।