
ভোলা সংবাদদাতা
জনাব মোঃ মাহিদুজ্জামান, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়
জনাব মোঃ মোরাদ হোসেন , অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধানে,এসআই (নিঃ) রিপন মুরি ও জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় গত বৃহস্পতিবার (৫ অক্টোবর’২৩) বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ২,৫০,০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী পুলিশ সুপার ভোলা বরাবর অভিযোগ করিলে অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি চৌকস টিম উদ্ধার অভিযান পরিচালনা করে বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ২,৫০,০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজা) টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
ভুক্তভোগী প্রতারিত হওয়া টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলা-কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।