
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা স্থানীয় মো. রাসেল খান, মো. আনিছুর রহমান, আব্দুল লতিফ, শরিফুল ইসলাম ভূইয়া, মশিউর রহমান, হাদি উজ্জামান সোহেল, ছাদেক ইসলাম, জামিল সিদ্দিকী, আব্দুল মজিদ সুমন, আনোয়ার হোসেন, হিমেলসহ অনেকেই ক্ষোভের সাথে জানায়, মুসলমানদের জন্য ঈদগাঁ একটি পবিত্র স্থান। কয়েক বছর ধরে এখানে স্থাপন করা হয়েছে- চায়ের দোকান, শরবতের দোকান, ফাস্টফড, সিঙ্গারা-পুরির দোকান। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ঈদগাঁ মাঠে মিনি ট্রাকস্ট্যান্ড বসানো হয়েছে। প্রতিদিন ট্রান্সপোর্টের মালামাল নামানোর স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারি ট্রাক চলাচলের কারণে ইতোমধ্যে ঈদগাঁ মাঠ অসমতল ও কর্দমাক্ত হয়ে গেছে। ফলে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ দিন দিন সঙ্কুচিত হচ্ছে।
তারা আরও জানায়, ঈদগাঁ মাঠটি সংস্কার করার উদ্যোগের কথা বারবার বলা হচ্ছে- কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। তারা অবিলম্বে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে ট্রাকস্ট্যান্ড সহ সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি করেন।
কেন্দ্রীয় ঈদগাঁ কেন্দ্রীক গড়ে উঠা এভারগ্রীন ফিটনেস ক্লাবের সমন্বয়ক সৈয়দ নাজমুল হোসেন বলেন, ঈদগাঁ মাঠকে কেন্দ্র করে প্রতিদিন সকালে ৮-১০টি ফিটনেস ক্লাবের শতাধিক সদস্য মাঠে খেলাধুলা ও শরীরচর্চা করে থাকেন। এতগুলো ফিটনেস ক্লাবের সদস্যদের জন্য ঈদগাঁ মাঠ এমনিতেই অপ্রতুল। এরমধ্যে ‘মরার উপর খারাড় ঘা’য়ের মতো গড়ে উঠেছে অবৈধ ট্রাকস্ট্যান্ড। ফলে ভোরে খেলতে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ স্বাস্থ্য সচেতন লোকদের জন্য এটা সমস্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদ করে ঈদগাঁ মাঠের পবিত্রতা রক্ষার জোর দাবি জানিয়েছেন তিনি ।
ঈদগাঁ মাঠে গড়ে উঠা মিনি ট্রাকস্ট্যান্ডের নেতৃত্বদানকারী শ্রমিক নেতা মো. হোসেন আলী ও রুবেল মিয়া বলেন, শহরের স্টেডিয়াম পুকুরের সামনে থেকে ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদ করার পর তারা পৌর মেয়রের সঙ্গে কথা বলে অস্থায়ীভাবে ঈদগাঁ মাঠে ট্রাকস্ট্যান্ডটি স্থানান্তর করা হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, বিভাগীয় কমিশনার গোল্ডকাপ টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে জেলা ক্রীড়া সংস্থার পুকুরের সামনে থেকে ট্রাকস্ট্যান্ডটি সরিয়ে ঈদগাঁ মাঠে অস্থায়ী ভিত্তিতে স্থানান্তর করা হয়েছে। কোন অবস্থাতেই ঈদগাঁ মাঠে ট্রাকস্ট্যান্ডসহ কোন ধরনের দোকান করার সুযোগ নেই। আগামি ডিসেম্বর মাসের মধ্যে টাঙ্গাইল পৌরসভা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ সংস্কারের কাজ শুরু করবে।