
দিরাই-শাল্লা প্রতিনিধি: তৌফিকুর রহমান।
সুনামগঞ্জের শাল্লায় সাংবাদিকের বাড়ীতে হামলার ঘটনায় অভিযোগের ১নং আসামী কাউছার ও ৩ নং আসামী ইমদাদুল আগাম জামিন আনতে কোর্টে ৮ অক্টোবর রোববার হাজিরা দিতে গেলে আদালত ইমদাদুল কে জামিন মুঞ্জুর ও কাওচার কে আদালত না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে ।
জানাগেছে দৈনিক যায়যায়দিন পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেনের বাড়ীতে গত ২৫/৮/২৩ ইং তারিখে রাত আনুমানিক আট ঘটিকার সময় ১নং আসামী কাউছার তার লোকজনসহ
সঙ্গে নিয়ে হামলা চালিয়ে সাংবাদিক পরিবারের ৮ ব্যক্তিকে আহত করে।
সন্ত্রাসী হামলার ঘটনায় গত ৩/৯/২৩ ইং তারিখে ১ নং আসমী কাউছার সহ ১০ জনকে আসামী করে শাল্লা থানায় লিখিত অভিযোগ করা হয়।