
নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ অক্টোবর বিএনপি রাজধানীর নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সমানে মহাসমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয় বিএনপির প্রতিনিধিদল। একইদিন বিকেলে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীl
এর আগে গত ১৮ অক্টোবরের সমাবেশ থেকে বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে তাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।