
অবিশ্বাস্য হলেও সত্যি! চট্টগ্রাম কাস্টমসের নিলামে এক কেজি আপেলের দাম উঠেছে কেজিপ্রতি ২০ টাকা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কাস্টমসের অকশন শেডে ওই আপেলের নিলাম অনুষ্ঠিত হয়। এতে ২৫ টন ৪৯৯ কেজি আপেল নিলামে তোলে কাস্টমস। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান এই আপেলের দর দেয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। এতে প্রতিকেজি আপেলের দাম হয় ১৯ টাকা ৮০ পয়সা।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার মো. আবদুল হান্নান গণমাধ্যমকে বলেন, বন্দর ইয়ার্ডে নিলামযোগ্য অনেক পণ্যের কনটেইনার জমে গেছে। ইয়ার্ড খালি করার স্বার্থে আমরা পচনশীল পণ্য দ্রুত নিলামের উদ্যোগ নিয়েছি। এই কার্যক্রম চলমান থাকবে।