
নরসিংদী সংবাদদাতা
২২ শে অক্টোবর রবিবার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।এর আগে ২১ শে অক্টোবর শনিবার সকালে শিবপুর মডেল থানার কলেজ গেইট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো শিবপুরের বাঘাব গ্রামের রমিজ উদ্দীনের ছেলে মোঃআরিফুল ইসলাম(২৫),নগর গ্রামের আব্বাস আলীর ছেলে দুলাল মিয়া(৩৫)ও কামরাব গ্রামের মুসলেহ উদ্দীনের ছেলে মোঃস্বাধীন(৩০)।জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খোকন চন্দ্র সরকার জানান,তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয়ে অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে বলে স্বীকারোক্তি দেয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।গ্রেফতারকৃতদের কাছ থেকে ০১ টি প্রিমিও প্রাইভেটকার,১ টি হ্যান্ডকাফ ও হ্যান্ডকাফের চাবিসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয় বলে জানান ডিবি ওসি খোকন চন্দ্র সরকার।